নারী ফুটবলারদের বিদ্রোহের অবসান

নারী ফুটবলারদের বিদ্রোহের অবসান

১৮ জন নারী ফুটবলার ও পিটার বাটলারে মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, আপাতদৃষ্টিতে সেটার অবসান হয়েছে। বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে বলে জানিয়েছেন, বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আজ রবিবার বাফুফে ভবনে বিদ্রোহী মেয়েদের সঙ্গে সভা করেছেন কিরণ। সেখানেই বিদ্রোহের অবসান হয়েছে বলে বাফুফের এই  অন্যতম সদস্য জানিয়েছেন। তবে সাবিনাসহ অন্যরা এখনই বাটলারের অধীনে অনুশীলনে ফিরছেন না। আপাতত ছুটিতে যাবেন সবাই। তারপর ফিরে এসে নতুন করে অনুশীলনে যোগ দেবেন।

বিরতি থেকে ফিরে এসে সাবিনারা অনুশীলন সহ কেন্দ্রীয় চুক্তিতে আসবেন বলে কিরণ জানিয়েছেন। তার ভাষায়,‘যেহেতু এক সঙ্গে সবাই অনুশীলন করবে। মাঠে কারও প্রতি অসন্তোষ থাকলে তাহলে ভালো কিছু হবে না। তাই আমরা এক সঙ্গে বসে নিরসনের চেষ্টা করবো। মেয়েরা আজ আমাকে বলেছে ফিরে এসে চুক্তি করবে। অনুশীলন ফিরবে। আমাদের জন্য এটা ইতিবাচক। যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো থেকে তারা সরে এসেছে।’

ঝামেলা মিটে গেলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে বাটলার যে নতুন এক দল নিয়ে যাচ্ছেন, সেটা আজ নতুন করে নিশ্চিত হওয়া গেছে।

Share This