
সরকারি মেডিক্যালে ভর্তির সময়সীমা বাড়লো
পঙ্ক্তি ডেস্ক: সরকারি মেডিক্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন যেকোনও সময় এমবিবিএসে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
