খেজুরের রস খেতে বের হয়ে সড়কে ঝরলো তিন বন্ধুর প্রাণ

খেজুরের রস খেতে বের হয়ে সড়কে ঝরলো তিন বন্ধুর প্রাণ

পঙ্​ক্তি ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

তিনি আরও বলেন, ‘যদিও আমরা খবর পেয়েছি, সকাল সাড়ে ৭টার পর কিন্তু দুর্ঘটনা ঘটেছে আরও আগে সকাল ৬টার দিকে। স্থানীয়রা সড়কের পাশে তিন জনসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে আমাদের জানিয়েছেন। পরে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা ঘাতক বাহনটিকে শনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Share This